KHOKON

_

অঘ্রান হলুদ পাখি - আবু জাফর ওবায়দুল্লাহ

বাংলা কবিতা
অঘ্রান হলুদ পাখি আবু জাফর ওবায়দুল্লাহ এক. অঘ্রান হলুদ পাখি ক্ষেতে পাখা ঝাড়ে বউ ঝি পরিপাটি ভিটা লেপে মোছে, আদরের রোদ বাঁধে যতনে আঁচলে হঠাৎ উড়াল দিয়ে পাখি যদি আসে। দুই. কুয়াশা ব্যথার মতো ধানের শিষে গর্ভবতী পুলকে সম্ভাবনায় উঠান নিকায় চার এয়োতি। আকাশে শণের নুড়ি তিনটে বুড়ি গণ্ডি বাঁধে মেঘলা সুন্দরীরে আর বেরোতে দেবে না যে। ঢেঁকিতে প্রজাপতি নাচতে গিয়ে থমকে গেছে উঠানে সিঁদুর লেপা চার এয়োতি শাঁখ ভেঙেছে। তিন. মেয়েটা সোনার কণা চাঁদ দেখে মেয়েটা চাঁদের কণা ধান ভানে। ধান তো নেবে রাজন্য চাঁদ পাবে কে বল তো? চার. আমাদের স্বেদবিন্দু শিশিরের কণা ধানশীষ ইক্ষুর ক্ষেতে নরম পাটের ডাঁট বাড়ন্ত কিশোরী প্রেমে আর শ্রমে। অলক্ষ্যে জাঁহাবাজ চিল বসে আছে খাঁ খাঁ রোদ জমিদার অথবা প্লাবন, হঠাৎ ছোবল কাড়ে প্রেম শ্রম যত্নের ধন।