KHOKON

_

একটি বালিকার প্রতি - কায়কোবাদ

বাংলা কবিতা
একটি বালিকার প্রতি কায়কোবাদ কোমল কুসুম সম কে বলে তোমায়, হায় গিরি, হৃদি তব কঠিন পাষাণ! ভালবাসা দেখাইয়া ভুলা'লে আমায়, ছলনা করিয়া শেষে বধিলে পরাণ! উপরে লাবণ্য তব হলাহলে ঢাকা, অধরে বিজলি-হাসি, সুধা-নির্ঝরিণী নয়নে অমিয় রাশি কথা প্রেম-মাখা, অন্তরে অনলভরা গরলের খনি! বৈকালে ইস্কুল হ'তে ফিরিতে যখন, দেখা যদি হ'ত পথে, হে'সে দিতে তুমি! সঙ্গিনীরা চিমটি কে'টে করিত বারণ, কে বুঝিত?-বুঝিতাম তুমি আর আমি! একদিন সন্ধ্যাকালে উদ্যানে ভ্রমিয়া, একটি গোলাপ ফুল দিয়াছিলে তু'লে! কত ঠাট্টা করেছিল নির্মলা দেখিয়া আছে মনে?-অথবা কি গিয়াছ তা' ভু'লে? আবার-আবার তুমি বল কোন্ পাপে দেখা হ'লে চলে যেতে পাশ কাটাইয়া! কোন অভিমানে গিরি-কার অভিশাপে এত আশা ভালবাসা গিয়াছ ভুলিয়া!