KHOKON

_

অসীম সাহসে (ফররুখ আহমদ শ্রদ্ধাস্পদেষু) - আল মাহমুদ

বাংলা কবিতা
অসীম সাহসে (ফররুখ আহমদ শ্রদ্ধাস্পদেষু) আল মাহমুদ তাকান, আকাশে অই অন্ধকার নীলের দ্যুলোকে এমন তারার কণা, যেন কোন স্থির বিশ্বাসীর তসবিহ্ ছেঁড়া স্ফটিকের দানা । শূন্য সৌরলোকে পরীর চাঁদের নাও দোল খায় । অলীক নদীর অস্থির পানির আভা স্পর্শ করে দূর বাতাসের অসীম সাহস ; আর ছুঁয়ে যায় পৃথিবীর ঘুম অলক্ষ্য তড়িতে কাঁপে যে কঙ্কাল কালপুরুষের তারি মন্ত্রে মুগ্ধ হয়ে তোলা যাবে আকাশ কুসুম ? আবার মাটির কাছে যখন ফেরাবো চোখ আমি ; অরণ্যে পর্বতে বৃক্ষে কাকে পাবো, কবি না সুন্দর-- নাকি চিত্রকর তিনি--বুঝি না তো ; এত দ্রুতগামী তারি সে অশ্ব চলে পার হয়ে প্রশ্নের শহর শুনি না হ্রেষার ক্লান্তি, অই...অই...বিরল বাদামি কার দেহ পিঠে নিয়ে ঢাকা দেয় শোকের কাপড় ! (কাব্যগ্রন্থ : কালের কলস । প্রথম প্রকাশ : পৌষ ১৩৭৩ ।)