١ اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ٢ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ٣ مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ ٤ اِیَّاکَ نَعۡبُدُ وَاِیَّاکَ نَسۡتَعِیۡنُ ٥ اِہۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ٦ صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ٧ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَلَا الضَّآلِّیۡنَ
১ আল হামদুলিল্লা-হি রাব্বিল ‘আ-লামীন। ২ আররাহমা-নির রাহীম। ৩ মা-লিকি ইয়াওমিদ্দীন। ৪ ইয়্যা-কা না‘বুদুওয়া ইয়্যা-কা নাছতা‘ঈন। ৫ ইহদিনাসসিরা-তাল মুছতাকীম। ৬ সিরা-তাল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম। ৭ গাইরিল মাগদূ বি ‘আলাইহিম ওয়ালাদ্দাল্লীন।
১ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগতসমূহের প্রতিপালক ২ যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু ৩ যিনি কর্মফল-দিবসের মালিক। ৪ [হে আল্লাহ] আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ৫ আমাদের সরল পথে পরিচালিত কর। ৬ সেই সকল লোকের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। ৭ ওই সকল লোকের পথে নয়, যাদের প্রতি গযব নাযিল হয়েছে এবং তাদের পথেও নয়, যারা পথহারা।
KHOKON