ANM Bazlur Rashid

Poet

আ. ন. ম. বজলুর রশীদ (জন্ম : ৮ মে ১৯১১ - মৃত্যু ৮ ডিসেম্বর ১৯৮৬ ) তিনি এএনএম বজলুর রশিদ নামে পরিচিত একজন বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, কবি, ঔপন্যাসিক ইত্যাদি ছিলেন। তার রচিত 'আমাদের দেশ' ছড়াটি শিশুদের অনেক প্রিয়। সাহিত্যের অবদানের জন্য ১৯৬৭ সালে নাটকের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৬৯ সালে তমঘা-ই-ইমতিয়াজ ভূষিত হন। প্রারম্ভিক ও শিক্ষা জীবন রশীদ ১৯১১ সালের ৮ই মে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুষ্টিয়া জেলার মিরপুর থানায়। তার পিতা হারুন-অর-রশীদ ছিলেন একজন আইনজীবী ও নদীয়া জেলার তৃতীয় মুসলিম গ্রাজুয়েট ছিলেন। তার মাতার নাম নছিমুননেসা। রশিদ ১৯২৮ সালে ফরিদপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। তিনি ১৯৩১ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৩৩ সালে রাজেন্দ্র কলেজ থেকে স্নাতক এবং ১৯৩৮ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি ডিগ্রি অর্জন করেন । পরে তিনি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর পাস করেন। কর্মজীবন জলুর রশিদ ১৯৩৪ সালে ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৫-১৯৭২ সালে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত ছিলেন। তিনি ১৯৭৩-১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৭৫-৮০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেন। (উৎস: উইকিপিডিয়া)

আরও পড়ুন
হোম খুঁজুন
নোটিশ প্রোফাইল