KHOKON

_

অভিযাত্রীর খেরোখাতা - আবিদ আনোয়ার

বাংলা কবিতা
অপেক্ষা আবিদ আনোয়ার দেখে নিয়ো এই মাতাল তরণি হারাবে না কোনো অপকুয়াশার ঘোরে: অবচেতনের গহীনেও দেখি প্রোজ্জ্বল বাতিঘর! ঘূর্ণির মহাসমুদ্রে ঘুরে-ঘুরে অবশেষে ঠিকই পেয়ে যাবে বন্দর। বাঁধা বৃত্তের পরিধি পেরোয় কেন্দ্রাপসারী ঘোড়া অসম্ভবের দড়ি ছেঁড়ে তবু সরল রেখায় ছোটে, এলোমেলো কিছু ডিগবাজি আর দুলকির নামও চাল; আপাত বেতাল ভাঁড়ের তামাশা অর্থের পায়ে লোটে। কালোয়াত, তুমি কতদূর যাবে কেন্দ্র তোমাকে টানে! বৃত্তাবদ্ধ জীবনের কিছু হলো কি সম্প্রসার? প্রবীণ ব্যাঙমা ছানি-পড়া চোখে বিস্ময়ে চেয়ে দেখে: নবীন পাখিরা চিরায়ত খড়ে গড়ে আজও সংসার।