KHOKON

_

অবুঝের সমীকরণ - আল মাহমুদ

বাংলা কবিতা
অবুঝের সমীকরণ আল মাহমুদ কবিতা বোঝে না এই বাংলার কেউ আর দেশের অগণ্য চাষী, চাপরাশি ডাক্তার উকিল মোক্তার পুলিশ দারোগা ছাত্র অধ্যাপক সব কাব্যের ব্যাপারে নীরব ! স্মাগলার আলোচক সম্পাদক তরুণীর দল, কবিতা বোঝে না কোনো সঙ অভিনেত্রী নটীনারী নাটের মহল কার মনে কাতোটুকু রঙ ? ও পাড়ার সুন্দরী রোজেনা সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে কবিতা বোঝে না ! কবিতা বোঝে না আর বাংলার বাঘ, কুকুর বিড়াল কালো ছাগ খরগোস গিরগিটি চতুর বানর চক্রদার যত অজগর ! কবিতা বোঝে না এই বাঙলার বনের হরিণী জঙ্গলের পশু-পাশবিনী। শকুনী গৃধিনী কাক শালিক চড়ুই ঘরে ঘরে ছুঁচো আর উই ; বাংলার আকাশের যতেক খেচর কবিতা বোঝে না তারা । কবিতা বোঝে না অই বঙ্গোপসাগরের কতেক হাঙর ! (কাব্যগ্রন্থ : লোক লোকান্তর । প্রথম প্রকাশ : ১লা পৌষ ১৩৭০ ।)