KHOKON

_

অপেক্ষা - অসীম সাহা

বাংলা কবিতা
অপেক্ষা অসীম সাহা নীল নবঘন আষাঢ় গগনে মুখ ঢেকে আছো তুমি তোমাকে ডাকছে মাটির পৃথিবী তৃষ্ণাকাতর ভূমি। তুমি তো নামবে, নিশ্চিত জানি; কখন নামবে তুমি? তোমাকে ডাকছে মাটির পৃথিবী তৃষ্ণাকাতর ভূমি। তুমি কি নামবে মুষলধারায় আমার তৃষিত ক্ষেতে? তোমার জন্যে আমি তো রয়েছি মাটিতে শয্যা পেতে।