বাংলা কবিতা
অগোছালো কবিতা
আবু জাফর ওবায়দুল্লাহ
কবিতার বিষয়বস্তু এবং বিষয়ের কবিতা
দুজনের মধ্যে টানা-পোড়েন।
একজন কেয়ারি করা বাগান
কাঁটাছাঁটা একটু বেশি পরিচ্ছন্ন
আকেরজন আদেখলা বুনোফুল
ধুলোকাদা লতাপাতায় এলোমেলো।
রোদ নিভে গেলে
শহরের রাস্তায় বাতি জ্বলে
কবিতা বুক হেঁটে জরিপ করে
কখনও পথ জুড়ে শুয়ে থাকে।
মাঝেমধ্যে পুলিশ আসে
ধরে নিয়ে যায়,
তখন জেলখানার দুয়ারে
আকাশের চাঁদ কড়া নাড়ে।
বড় মানুষের বাগানে
মালি আছে বন্ধু নাই
অগোছালো কবিতার
বন্ধু আছে মালি নাই।
KHOKON