KHOKON

_

অক্ষয় প্রদীপ - কামিনী রায়

বাংলা কবিতা
অক্ষয় প্রদীপ কামিনী রায় তব কাছে, হে অনন্ত, দূর কাছে নাই, জনম মরণ ঠেলি বাড়াইলে হাত তোমারেই হাতে ঠেকে। অগ্র ও পশ্চাৎ, ইহ-পর, দেশ কাল, মিশে এক ঠাঁই তোমাতেই; তোমা ছাড়ি খুঁজিবারে যাই যাহা কিছু বিশ্বে তব, ওহে বিশ্বনাথ, শূন্যে যায় মিলাইয়া; সব এক সাথ মিলে মোর, যে মুহূর্তে স্পর্শ তব পাই। স্পর্শ সেই চিরদিন এ তপ্ত হৃদয় জুড়াক প্রলেপ সম; কবচের মতো শোকশরাঘাতে মোরে রাখুক অক্ষত; দুর্গম এ গিরিপথ, বর্ষ-তাপ-ময়, চলি গান গেয়ে। নাথ, সন্ধ্যা বাড়ে যত জ্বল এ অন্তরে মম, প্রদীপ অক্ষয়।