বাংলা কবিতা
আমার প্রিয়া
কায়কোবাদ
আমার প্রিয়া-সকল নারীর সেরা!
চাঁপার বরণ রংটি তাহার,
ছড়িয়ে পড়ে রূপের বাহার
জগৎ ভরে নাই তুলনা
ফুল দিয়ে তা' গড়া!
তার-চোখ দু'টি বড় ভালো!
কি জানি কোন্ যাদু ভরা,
পলে পলে বাঁচায় মরা,
রাতের আলো দূর করিয়ে
জ্বালে দিনের আলো!
সে যে-গোলাপ ফুলের হাসি!
সৌন্দর্য তার বিশ্ব ভরা,
যে দেখে সে আপন হারা,
নিদাঘ তাপে-হিমের শাপে
হয় না কভু বাসি!
সবগুলি তার ভালো!
রাঙ্গা তাহার অধর খানি,
মিঠা তাহার মধুর বাণী
কপালে তার সিন্দুর বিন্দু
চুলগুলি তার কালো!
সব চে'য়ে সে ভালো!
KHOKON