KHOKON

_

আমরা - মাইকেল মধুসূদন দত্ত

বাংলা কবিতা
আমরা মাইকেল মধুসূদন দত্ত আকাশ-পরশী গিরি দমি গুণ-বলে, নিৰ্ম্মিল মন্দির যারা সুন্দর ভারতে ; তাদের সন্তান কি হে আমরা সকলে ?— আমরা,—দুর্ব্বল, ক্ষীণ, কুখ্যাত জগতে, পরাধীন, হা বিধাতঃ, আবদ্ধ শৃঙ্খলে?— কি হেতু নিবিল জ্যোতিঃ মণি, মরকতে, ফুটিল ধুতুরা ফুল মানসের জলে নির্গন্ধে ? কে কবে মোরে ? জানিব কি মতে বামন দানব-কুলে, সিংহের ঔরসে শৃগাল কি পাপে মোরা কে কবে আমারে? রে কাল, পূরিবি কি রে পুনঃ নব রসে রস-শূন্য দেহ তুই ? অমৃত-আসারে চেতাইবি মৃত-কল্পে ? পুনঃ কি হরষে, শুক্লকে ভারত-শশী ভাতিবে সংসারে ?