KHOKON

_

অঙ্গার - জয় গোস্বামী

বাংলা কবিতা
অঙ্গার জয় গোস্বামী তোমার প্রেমিক,তাঁর সাদা পাতলা দাড়ি-- ফরসা রং--হাসিখানি অপূর্ব সুন্দর যখন ঘাঢ় ঘুরিয়ে হেসে তাকালেন মুহূর্তে তোমার বুকে ঝড় এ ঝড় আমার জন্য কোনওদিন উঠবে না আর 'সাবধানে থাকবেন'--বলে চলে যেতে-যেতে আমার বুক ফাঁক করে ভরে দিয়ে গেলে একমুঠো ধকধকে অন্ধকার