বাংলা কবিতা
অনেকগুলো বাড়ি
নবারুণ ভট্টাচার্য
আকাশ দখল করা বর্ষার সন্ধ্যায়
কে এই মেয়েটি একা একা চুল বাঁধছে
বাড়িতে কেউ নেই
ইলেকট্রিক আলােকিত ঘর
মেয়েটি যদি এখন আয়নায় প্রবেশ করে
আয়নার কাচে তার মুখের ভাঁজ পড়ল
কারণ সে আয়নার
খুব কাছে এসেছিল
সেই মুখের ভঁজ মিলিয়ে যাচ্ছে
মেয়েটি নিজেকে দেখছে ঠাণ্ডা আয়নায়
তার চেনাশােনা কেউ তখন
বাড়িতে ছিল না
মেঘ থেকে মেঘে
লাফিয়ে ছিল বিদ্যুতের বেড়াল
বাজ পড়েছিল এক
ভীতু গাছের মাথায়
আয়নায় চিড় ধরল
আয়না ফাঁক হয়ে গেল
সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি
KHOKON