KHOKON

_

অপরাজিতা - যতীন্দ্রমোহন বাগচী

বাংলা কবিতা
অপরাজিতা যতীন্দ্রমোহন বাগচী পরাজিতা তুই সকল ফুলের কাছে, তবু কেন তোর অ-পরাজিতা নাম গন্ধ কি তোর বিন্দুমাত্র আছে ? বর্ণ, সেও তো নয় নয়নাভিরাম ! ক্ষুদ্র শেফালি তারো মধু-সৌরভ, ক্ষুদ্র অতসী, তারো কাঞ্চন-ভাতি; গরবিনি, তোর কিসে তবে গৌরব - রূপ গুণহীন বিড়ম্বনার খ্যাতি ! কালো আঁখিপুটে শিশির-অশ্রু ঝরে – ফুল কহে, মোর কিছু নাই - কিছু নাই; তোমরা যে নামে ডাকিয়াছ দয়া ক’রে, আমি শুধু ভাই, তাই - আমি শুধু তাই ! ফুলসজ্জায় লজ্জায় যাইনা’ক, পুষ্পমালায় নাহিক আমার স্থান; প্রিয়-উপহারে ভুলেও কি মোরে ডাক ? বিবাহ-বাসরে থাকি আমি ম্রিয়মাণ। মোর ঠাঁই শুধু দেবের চরণতলে, পূজা, শুধু পূজা জীবনের মোর ব্রত; তিনিও কি মোরে ফিরাবেন আঁখিজলে – অন্তরযামী, তিনিও তোমারি মতো !