KHOKON

_

আপন দর্পণে - আবিদ আনোয়ার

বাংলা কবিতা
আপন দর্পণে আবিদ আনোয়ার নির্জনতাই প্রকৃত অর্থে আমার পরম সঙ্গী: হেঁটেছি মিছিলে, মুখর মেলায়, সময় কেটেছে হাজারও খেলায় জনকলরোলে সমষ্টি খায় ব্যষ্টির মনোভঙ্গি। নির্জনতাই বলে দেয় কিছু নির্জলা মহাসত্য: আমি চিনি এই আমার আমি-কে, নারী চেনে তার প্রকৃত স্বামীকে, গোলামও ঝালায় প্রভুটার প্রতি কত তার আনুগত্য। আয়না কখনো মিথ্যা বলে না, ভড়ংয়ের জানে অর্থ যে-নারীকে দেখে আসর মাতাল বাড়ি ফিরে সেও ধুয়ে ফেলে গাল: বানানো তিলের নিচে ভেসে ওঠে নষ্ট ব্রণের গর্ত!