KHOKON

_

আরে ও রঙিলা নায়ের মাঝি - জসীমউদ্দীন

বাংলা কবিতা
আরে ও রঙিলা নায়ের মাঝি জসীমউদ্দীন আরে ও রঙিলা নায়ের মাঝি। তুমি এই ঘাটে লাগায়ারে নাও লিগুম কথা কইয়া যাও শুনি। তোমার ভাইটাল সুরের সাথে সাথে কান্দে গাঙের পানি, ও তার ঢেউ লাগিয়া যায় ভাসিয়া কাঙ্খের কলসখানি। পূবালী বাতাসে তোমার নায়ের বাদাম ওড়ে, আমার শাড়ীর অঞ্চল ধৈরয না ধরে। তোমার নি পরাণরে মাঝি হারিয়াছে কেউ; কলসী ভাসায়া জলে গণেছ নি ঢেউ। কাব্যগ্রন্থ: রঙিলা নায়ের মাঝি