KHOKON

_

অর্থ - মাইকেল মধুসূদন দত্ত

বাংলা কবিতা
অর্থ মাইকেল মধুসূদন দত্ত ভেবো না জনম তার এ ভবে কুক্ষণে, কমলিনী-রূপে যার ভাগ্য-সরোবরে না শোভেন মা কমলা সুবর্ণ কিরণে ;– কিন্তু যে, কম্পনা-রূপ খনির ভিতরে কুড়ায়ে রতন-ব্ৰজ, সাজায় ভূষণে স্বভাষা, অঙ্গের শোভা বাড়ায়ে আদরে! কি লাভ সঞ্চয়ি, কহ, রজত কাঞ্চনে, ধনপ্রিয় ?বাঁধা রমা চির কার ঘরে ? তার ধন-অধিকারী হেন জন নহে, যে জন নিৰ্ব্বংশ হলে বিস্মৃতি-আঁধারে ডুবে নাম, শিলা যথা তল-শূন্য দলে। তার ধন-অধিকারী নারে মরিবারে– রসনা-যন্ত্রের তার যত দিন বহে ভাবের সঙ্গীত-ধ্বনি, বাঁচে সে সংসারে।।