KHOKON

_

অশোক সঙ্গীত - ২ কামিনী রায়

বাংলা কবিতা
অশোক সঙ্গীত - ২ কামিনী রায় জানি প্রভু, দাবী মোর কিছুতেই নাই; যা' কিছু আমার ভাবি, তোমারি সে দান, অযোগ্যেরে অযাচিত। তুমি শক্তিমান্ দিতে পার, নিতে পার;-দিয়াছিলে তাই অতুল সৌভাগ্য মম। তবু দুঃখ পাই কেড়ে নিলে বলে' মোর,-হে ঐশ্বর্যবান, সর্বশ্রেষ্ঠ দান তব-প্রাণের সন্তান। কেড়ে লবে ছিল মনে, দিলে কি বৃথাই? কেন এ আঁধার বক্ষঃ উজলি আশায়, ভরালে শোকের গেহ বালকণ্ঠগীতে, কোলে মোর মূর্তিমান্ দেখালে কল্যাণ- কৃতজ্ঞতা প্রকাশিতে পারকি ভাষায়? জীবনে জানাব তাহা-আহা আচম্বিতে ভাঙ্গিলে আনন্দ স্বপ্ন হানি মৃত্যু বাণ।