KHOKON

_

অষ্টক ৩ : কোথাও পুড়ছে কিছু - আবিদ আনোয়ার

বাংলা কবিতা
অষ্টক ৩ : কোথাও পুড়ছে কিছু আবিদ আনোয়ার কোথাও পুড়ছে কিছু অনির্বাণ অদৃশ্য আগুনে: নিপুণ দহনশিল্প—নেই কোনো অবশিষ্ট ছাই, কেবল পোড়ার গন্ধ নাসারন্ধ্রে এসে মারে ঘাই— প্রশিক্ষিত সারমেয় হয়ে আছি ইন্দ্রিয়ের গুণে। আমার অগ্রজ ব'সে ছিমছাম কোপেনহেগেনে সেই কবে পেয়েছিলো অবাঞ্ছিত অশুভের ঘ্রাণ— কটুগন্ধে বিষায়িত আমাদের সাজানো বাগান, নিহত পায়রার শব পড়ে থাকে নাগরিক ড্রেনে। (অনুবাদ: দ্যায়ার ইজ সামথিং রটেন ইন দ্য স্টেট অব ডেনমার্ক- শেক্সপিয়ার)