KHOKON

_

আত্মবিলাপ - মাইকেল মধুসূদন দত্ত

বাংলা কবিতা
আত্মবিলাপ মাইকেল মধুসূদন দত্ত আশার ছলনে ভুলি কী ফল লভিনু, হায়, তাই ভাবি মনে? জীবন-প্রবাহ বহি কাল-সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে? দিন-দিন আয়ুহীন হীনবল দিন-দিন ,-- তবু এ আশার নেশা ছুটিল না ? এ কি দায়! রে প্রমত্ত মন মম! কবে পোহাইবে রাতি? জাগিবি রে কবে? জীবন-উদ্যানে তোর যৌবন-কুসুম-ভাতি কত দিন র'বে? নীরবিন্ধু, দূর্বাদলে, নিত্য কিরে ঝলঝলে? কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যঃপাতি? নিশার স্বপন-সুখে সুখী যে কী সুখ তার? জাগে সে কাঁদিতে! ক্ষণপ্রভা প্রভা-দানে বাড়ায় মাত্র আঁধার পথিকে ধাঁদিতে! মরীচিকা মরুদেশে, নাশে প্রাণ তৃষাক্লেশে-- এ তিনের ছল সম ছল রে এ কু-আশার। প্রেমের নিগড় গড়ি পরিলি চরণে সাধে কী ফল লভিলি? জ্বলন্ত-পাবক-শিখা-লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি পতঙ্গ যে রঙ্গে ধায়, ধাইলি, অবোধ, হায় না দেখলি না শুনিলি, এবে রে পরাণ কাঁদে বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ-অন্বেষণে, সে সাধ সাধিতে? ক্ষত মাত্র হাত তোর মৃণাল-কণ্টকগণে কমল তুলিতে নারিলি হরিতে মণি, দংশিল কেবল ফণী এ বিষম বিষজ্বালা ভুলিবি, মন, কেমনে! যশোলাভ লোভে আয়ু কত যে ব্যয়িলি হায়, কব তা কাহারে? সুগন্ধ কুসুম-গন্ধে অন্ধ কীট যথা ধায়, কাটিতে তাহারে? মাৎসর্য-বিষদশন, কামড়ে রে অনুক্ষণ! এই কি লভিলি লাভ, অনাহারে, অনিদ্রায়? মুকুতা-ফলের লোভে, ডুবে রে অতল জলে যতনে ধীবর, শতমুক্তাধিক আয়ু কালসিন্ধু জলতলে ফেলিস, পামর! ফিরি দিবি হারাধন, কে তোরে, অবোধ মন, হায় রে, ভুলিবি কত আশার কুহক-ছলে!