KHOKON

_

এলাহাবাদের যুদ্ধ - ঈশ্বরচন্দ্র গুপ্ত

বাংলা কবিতা
এলাহাবাদের যুদ্ধ ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রয়াগেতে ছিল যত, সিফারের দল। একেবারে সকলেতে, হল হতবল ।। অধিকার করেছিল তরণীর সেতু। হয়েছে তাদের তায় মরণের হেতু।। ঝুসিঘাটে ঘুষি খেয়ে মারা যায় প্রাণে। ছারখার হইয়াছে অনলের বাণে।। এখন গোরার মুখে এইমাত্র কথা। প্রয়াগে মুড়ায়ে মাথা, যাও যথা তথা ৷