KHOKON

_

ঈশ্বরী - অসীম সাহা

বাংলা কবিতা
ঈশ্বরী অসীম সাহা তৃষ্ণা ছিলো, তৃষ্ণা আছে আজো আগের মতো তৃষ্ণা আছে বুকে এবং দু'চোখে অন্তত। হঠাৎ করে উষ্ণ ঠোঁটে পাইনি কোনো তাপ আমার বুকে দেখেছো তুমি কিসের অভিশাপ? ফিরেছো একা নগ্ন পায়ে কিসের অভিমানে? তোমার স্মৃতি পেছন থেকে আমায় বুকে টানে। তুমিই শুধু বোঝ না কিছু, আগুনে দাও হাত তোমার চোখে কেবল নামে প্রবল ধারাপাত। তোমার স্রোতে যায় যে ভেসে আমার ছোট তরী তুমি কি তবে মানবী নও, কেবল ঈশ্বরী?