KHOKON

_

অন্নপূর্ণার ঝাঁপি - মাইকেল মধুসূদন দত্ত

বাংলা কবিতা
অন্নপূর্ণার ঝাঁপি মাইকেল মধুসূদন দত্ত মোহিনী-রূপসী-বেশে ঝাঁপি কাঁখে করি পশিছেন, ভবানন্দ, দেখ তব ঘরে অন্নদা! বহিছে শূন্যে সঙ্গীত-লহরী, অদৃশ্যে অপ্সরাচয় নাচিছে অম্বরে।– দেবীর প্রসাদে তোমা রাজপদে বরি, রাজাসন, রাজছত্র, দিবেন সত্বরে রাজলক্ষ্মী; ধন-স্রোতে তব ভাগ্যতরি ভাসিবে অনেক দিন, জননীর বরে। কিন্তু চিরস্থায়ী অর্থ নহে এ সংসারে; চঞ্চলা ধনদা রমা, ধনও চঞ্চল; তবু কি সংশয় তব, জিজ্ঞাসি তোমারে? তব বংশ-যশঃ-ঝাঁপি–অন্নদামঙ্গল– যতনে রাখিবে বঙ্গে মনের ভাণ্ডারে, রাখে যথা সুধামৃতে চন্দ্রের মণ্ডলে। কাব্য গ্রন্থঃ-সংকলিত (মাইকেল মধুসূদন দত্ত)