KHOKON

_

অপেক্ষা - মহাদেব সাহা

বাংলা কবিতা
অপেক্ষা মহাদেব সাহা তোমার একটু দেখা পাবো বলে এককোটি বছর দাঁড়িয়ে আছি এই চৌরাস্তায় শুধু একবার দেখবো তোমাকে শুধু তার জন্য দীর্ঘ অপেক্ষা এই ঢেউ গোনা ; কতো অশ্রুজল শুকালো দুচোখে কত শীতগ্রীষ্ম পার হয়ে গেলো অপেক্ষা ঘুচলো না, এক ঝলক দেখার জন্য হদ্দ গেঁয়োর মতো দাঁড়িয়ে আছি আমি রাস্তার উপর চক্ষুলজ্জা নেই ; তোমার একটু দেখা পাবো বলে জীবনের সবকিছু ফেলে এখানে এলাম দাঁড়ালাম মাঝপথে পাগলের মতো পথে পথে ছড়ালাম ফুল বিছালাম তৃণ ; তোমাকে দেখার জন্য এই অনন্ত অপেক্ষা দীর্ঘ পর্যটন, দীর্ঘ পথ হাটা পথে পথে ঘুরে মরা, তোমাকে একটু দেখতে পাবো বলে বুদ্ধের মতন আমি ঘর ছাড়া পথের বাউল ; শুধু একবার তোমার দেখা পাবো তাই এককোটি বছর এখানে দাঁড়ানো এখানে অপেক্ষা।