KHOKON

_

অস্তি-নাস্তির পদ্য - মোহাম্মদ রফিকউজ্জামান

বাংলা কবিতা
অস্তি-নাস্তির পদ্য মোহাম্মদ রফিকউজ্জামান কোথায় যাবো সাঁই- ভেতর থেকে যন্ত্রণা দেয় দ্বিতীয় সংকেত কোন জমিনে চাষ দেবো যে - কোথায় সোনার খেত ঘরের পাশে ঘর- শুদ্ধবাদী চেঁচিয়ে কয় - ঢুকিসনে বর্বর দেখেও না কোথায় বসে হাসেন পরাশর অঙ্গে অঙ্গে আঘাত করে শাস্ত্রজীবীর বেত কোথায় যাবো সাঁই ডাঙাতে বাঘ জলে কুমির মধ্যখানে ঠাই কালের পরে কাল- ঊর্ধ্বলোকে তাকিয়ে রই বিবস্ত্র কঙ্কাল অলৌকিকের দ্যুলোক জুড়ে আলোর কী আকাল রন্ধ্রে রন্ধ্রে নাচে আমার লৌকিকতার প্রেত