Sankha Ghosh

Poet

শঙ্খ ঘোষ (Sankha Ghosh) (৫ ফেব্রুয়ারি ১৯৩২ ― ২১ এপ্রিল ২০২১) ভারতের বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক। তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। বর্তমান বাংলাদেশের চাঁদপুরে জেলায় ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পৈত্রিক বাড়ি ছিল বাংলাদেশের বরিশাল জেলার বানারিপাড়া গ্রামে। সেখানেই কেটেছে শঙ্খ ঘোষের শৈশব। কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। বঙ্গবাসী কলেজ, জঙ্গীপুর কলেজ, যাদবপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ (শিমলা), দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষ অপরিসীম অবদান রাখেন। ‘দিনগুলি রাতগুলি’, ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার সাহিত্য সাধনা এবং জীবনযাপনের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে তার রাজনৈতিক সত্তা।‘লাইনেই ছিলাম বাবা’ নামক কাব্যগ্রন্থ যা বিস্ফোরক রাজনৈতিক কবিতা দিয়ে ভরা। সমাজের যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে শঙ্খ ঘোষের অতিসংবেদনশীল কবিমন গর্জন করে ওঠে। তার প্রকাশ দেখা যায় কখনও কখনও তীব্র শ্লেষে, ব্যঙ্গাত্মক ভাষায় লেখা কবিতার মধ্যে। নিচুতলার মানুষ, দরিদ্রসাধারণ তাদের প্রাত্যহিক যন্ত্রণার সঙ্গী হিসেবে পেতে পারে শঙ্খ ঘোষের কবিতাকে। সমাজের প্রতিটি অসাম্য, ন্যায়বিচারের প্রতিটি অভাব শঙ্খ ঘোষ চিহ্নিত করে দেন তার অমোঘ কবিতা দিয়ে। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তার গদ্যগ্রন্থ ‘বটপাকুড়ের ফেনা’ ২০১৬ সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি।তিনি শঙ্খ ঘোষ নামে অধিক পরিচিত হলেও তাকে অন্য নামও গ্রহণ করতে দেখা যায়। দশম-একাদশ শতকের সংস্কৃত আলংকারিক কুন্তক-এর নাম তিনি গ্রহণ করেছেন নিজের আরেকটি ছদ্মনাম হিসেবে। আবার শুভময় নামটিও তাকে ব্যবহার করতে দেখা যায়। তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ হলো- দিনগুলি রাতগুলি, এখন সময় নয়, নিহিত পাতালছায়া, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা, আদিম লতাগুল্মময়, মূর্খ বড় সামাজিক নয়, বাবরের প্রার্থনা, মিনিবুক, তুমি তেমন গৌরী নও, পাঁজরে দাঁড়ের শব্দ, কবিতাসংগ্রহ -১, প্রহরজোড়া ত্রিতাল, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ইত্যাদি। ২০২১ সালের ১০ এপ্রিল কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। ২১ এপ্রিল কলকাতায় নিজ বাড়িতে মৃত্যবরণ করেন কবি শঙ্খ ঘোষ। (উৎস: উইকিপিডিয়া)

আরও পড়ুন
অসন্তাযাত্রা অঞ্জলি অন্তিম অন্ধ অন্যরাত অপমান অবলীন অবিনাশ অলস জল আড়াল আড়ালে আত্মঘাত আন্দোলন আপাতত শান্তিকল্যাণ আমাদের শেষ কথাগুলি আমার মেয়েরা আমি আয় আরো বেঁধে বেঁধে থাকি। আরো কয়েক পা ঈশ্বরী উদাসীনা উলটোরখ এই নদী, একা এই শহরের রাখাল এখনও সে এত ছোটো হাত এমনি ভাষা কথার ভিতরে কথা কবর কলকাতা কলহপর কাগজ কাবাতত্ত্ব কিউ কোবালম বীচ ক্যান্সার হাসপাতাল ক্রমাগত খবর খবর সাতাশে জুলাই খরা খাল গঙ্গাযমুনা গুল্ম, ঈযার ঘর: ১ ঘর: ২ ঘরে ফেরার রাত ঘরেবাইরে চক্ষুদ্বাতী, তার কবিকে চরিত্র চাপ সৃষ্টি করুন চাবি চিভা চুপ করো, শব্দহীন হও ছন্দের ভিতরে এত অন্ধকার ছুটি ছেলেধরা বুড়ো জন্মদিন জন্মভূমি জল জাবাল সত্যকাম জাবাল সত্যকাম ২ জাবাল সত্যকাম ৩ জীবনবন্দী ঝরে পড়ার শব্দ জানে তুমি আমার নাট প্রভু টলমল পাহাড় ঠাকুরদার মঠ ভাই এত শুকনো হয়ে আছো তুমি তুমি কোন্ দলে তুমি বলেছিলে জয় হবে জয় হবে ত্যাগ ত্রিতাল দল দশক দাবি দায় দিনগুলি রাতগুলি দেশ আমাদের আজও কোনো দেশান্তর দেহ স্বা সুপর্ণা ধর্ম ধুলো ধ্বংস করো ধ্বজা নচিকেতা নষ্ট না নাম নিগ্রো বন্ধুকে চিঠি নিহত ছেলের মা ন্যায়-অন্যায় জানিনে পক্ষাঘাত পথ পদ্মসম্ভব পরিখা পাগল পাথর পায়ের নীচে একটুকরো খাবার পালক পিঁপড়ে পিকনিক পুতুলনাচ পুনর্বাসন পুরোনো গাছের গুঁড়ি পোকা পোশাক প্রতিচ্ছবি প্রতিভা প্রতিশ্রুতি প্রতিহিংসা প্রতীক্ষা প্রেমিক ফুলবাজার বড়ো বেশি দেখা হলো বদল বন্ধুকে বন্ধু বর্ম বলো তারে 'শান্তি শান্তি' বহিরাগত বাউল বাজার বাজি বাড়ি বাবুমশাই বাঙ বিকল্প বিকেলবেলা বিদায়ফলক বিপুলা পৃথিবী বিরলতা বিশ্বাস বিষ বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে বুড়িরা জটলা করে বৃষ্টি হয়েছিল পথে সেদিন বৃষ্টিধারা বেলেঘাটার গলি বৈরাগীওলা বোকা বোঝা বোধ ভয় ভালোবাসা অর্ধেক স্থপতি ভাষা ভাস্কর ভিক্ষা ভিখারি বানাও কিন্তু তুমি তো তেমন গৌরী নও ভিখিরির আবার পছন্দ ভিড় ভূমধ্যসাগর মঠ মধ্যদুপুর মনকে বলো না' মনোহরপুকুর মন্ত্রীমশাই মহ্য নিমগাছ মহাপরিনির্বাণ মাতাল মানে মিথ্যে মিলনমায়া মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে মুনিয়া মেঘ মেঘের মতো মানুষ মার্চিং সং যখন প্রহর শান্ত যদি যন্ত্রের এপার থেকে যমুনাবতী যা ঘটবার ঘটতে থাকে যাবার সময়ে বলেছিলেন যেদিন যেন কোনোদিন যৌবন রক্তের দোষ রাঙামামিমার গৃহত্যাগ রাধাচূড়া রাস্তা রেড রোড লাইন শবসাধনা শরীর শরীর দিয়েছ শুধু, বর্মখানি ভুলে গেছ দিতে শহিদশিখর শাদাকালো শিলালিপি শিল্পী শিশুরাও জেনে গেছে। শ্লোক সকলের গান সঙ্গিনী সত্তা সত্য সন্ধ্যানদীজল সপ্তর্ষি সবিনয় নিবেদন সময় সহজ সেতু সেদিন অনন্ত মধ্যরাত সৈকত স্পর্ধা স্বপ্ন হওয়া হাজারদুয়ারি হাতেমতাই হাসপাতালে বলির বাজনা হাসপালের সামনে একটা পাগল হৃৎকমল হেতালের লাঠি
হোম খুঁজুন
নোটিশ প্রোফাইল