KHOKON

_

অন্তিম - শঙ্খ ঘোষ

বাংলা কবিতা
অন্তিম শঙ্খ ঘোষ আমায় বেছে-বেছে বরণ করেছিল বিশ্ববিধাতার একটি দুরাশা। এখন দেখছি তা কিছুই পূর্ণ না, বয়স যদ্যপি মাত্র বিরাশি। সফল কীর্তি তো আঙুলে গোনা যায় বসতিনির্মাণ, বংশরক্ষা; তাছাড়া ছিল বটে অন্ধকার ঘটে সিঁদুরচিহ্নের মতন সখ্য। কিন্তু সখাদের অস্থি ডাক দেয় মস্ত সময়ের দাঁতের কৌটোয়– প্রবল বহমান দু-ধারে গর্জিত, অন্ধ নির্বোধ, টান দে বৈঠী।