KHOKON

_

গৃহত্যাগী জ্যোৎস্না- হুমায়ূন আহমেদ

বাংলা কবিতা
গৃহত্যাগী জ্যোৎস্না হুমায়ূন আহমেদ তপ্রতি পূর্নিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই গৃহত্যাগী হবার মত জ্যোৎস্না কি উঠেছে ? বালিকা ভুলানো জ্যোৎস্না নয়। যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটাছুটি করতে করতে বলবে- ও মাগো, কি সুন্দর চাঁদ ! নবদম্পতির জ্যোৎস্নাও নয়। যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন- দেখ দেখ নীতু চাঁদটা তোমার মুখের মতই সুন্দর ! কাজলা দিদির স্যাঁতস্যাতে জ্যোৎস্না নয়। যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ন ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জ্যোৎস্না নয়। যে জ্যোৎস্না দেখে কবি বলবেন- কি আশ্চর্য রূপার থালার মত চাঁদ ! আমি সিদ্ধার্থের মত গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি। যে জ্যোৎস্না দেখামাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে- ঘরের ভেতরে ঢুকে পরবে বিস্তৃত প্রান্তর। প্রান্তরে হাঁটব, হাঁটব আর হাঁটব- পূর্নিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে। চারদিক থেকে বিবিধ কন্ঠ ডাকবে- আয় আয় আয়।