KHOKON

_

আকাশ-নাবিক - ফররুখ আহমদ

বাংলা কবিতা
আউলাদ ফররুখ আহমদ আখরোট বনে, বাদাম খুবানি বনে কেটেছে তোমার দিন। হে পাখী শুভ্রতনু, সফেদ পলকে চমকে বিজুরী, চমকে বর্ণধনু, সোনালি, রুপালি রক্তিম রংগিন। হালকা রেখায় আকাশ ফেলেছো চিরে, পার হয়ে গেছ কত আলোকের স্তরে, রৌদ্রে, শিশিরে, নোনা দরিয়ার নীরে, ফিরেছো কখনো আকাশের তীরে তীরে, হে বিহঙ্গ! জানতে না ভয়, কখনো পাওনি ডর। ইরান বাগের বেদানা ওড়ায়ে এনেছো পক্ষপুটে, স্বপ্ন দেখেছে দূর আকাশের সেতারা তোমার সুরে, সহসা প্রকাশ আনারকলির পাপড়ি উঠেছে ফুটে, লাজ-রক্তিম আনন্দ তার সকল বন্ধ টুটে, দূর দিগন্ত পাড়ি দিয়ে তারে জাগাও তোমার সুরে; আখরোট বনে বাদাম খুবানি বনে।