KHOKON

_

আমন্ত্রণ-- রমাকে - বুদ্ধদেব বসু

বাংলা কবিতা
আমন্ত্রণ-- রমাকে বুদ্ধদেব বসু তুমি এখানে কখনো যদি আসবে, মেয়ে . শোনো, আসবে কখন : যবে আঁধার নামবে শাদা আকাশ ছেয়ে কালো আঁধার নামবে লাল আকাশ ছেয়ে, যবে সন্ধ্যাতারার মুখ থাকবে চেয়ে . মোর মুখের পানে . নির্-- নিমেষ নয়ন--- যবে জাগবে রাতের হাওয়া উতল গানে--- . তুমি আসবে তখন | মানে--- আসবে এখানে তুমি সন্ধ্যা হলে--- . তুমি লক্ষ্মী মেয়ে ! মেশা উষ্ণ তুষার তব লাল কপোলে, মাখা শুর্মা তোমার কালো চোখের কোলে, শাদা গলায় তোমার শাদা মুক্তা দোলে ; . ঘন নীলাম্বরী . শাদা শরীর ছেয়ে | এনো স্বপ্ন তোমার কালো নয়ন ভরি’, . এসো, লক্ষ্মী মেয়ে | আমি ধরবো দু-হাত তব নিমেষ-তরে . তুমি আসবে যখন ; তব নাম ধ’রে ডেকে তোমা আনবো ঘরে, যাবে চুলের সুবাসে তব বাতাস ম’রে ; শাদা আলোক প’ড়ে নীল শাড়ির ‘পরে . কেঁপে উঠবে সুখে--- . তুমি আসবে যখন | হেসে তাকাবো গোলাপ-ফোটা তোমার মুখে . শাদা তুষার-বরণ | আমি বসাবো তোমাকে মোর ইজি-চেয়ারে, . আমি বসবো পাশে | ঘরে জ্বলবে মোমের আলো এক কিনারে, আর জ্বলবে সন্ধ্যাতারা আকাশ-পারে, আর জ্বলবে স্বপ্ন তব আঁখির ঠারে,--- . কালো আঁখির কোলে . শাদা আলোক ভাসে ; মোর হৃদয়ের তোলপাড় শান্ত হলে . আমি বসবো পাশে | ঢের গল্পগুজব হবে তেমায়-আমায় . শুধু আমরা দু-জন ; নয়া চুলের ফ্যাশন থেকে সাহিত্য মায় হাসি ফুটবে ফুলের মতো চোখের কোনায়, হাসি কাঁপবে আলোর মতো অধর-সীমায়— . লাল ঠোঁটের পরে— . কালো নয়ন-মগন ! শত গহন স্বপনে ঘন নয়ন ভরে . হাসি ফুলের মতন | আমি বলবো তোমাকে ঢের মিথ্যে কথা--- . তুমি শুনবে, মেয়ে ; তব শরীর-অন্ধকারে বিজলি-লতা, নীল শাড়িতে মেঘের ঘন তমিস্রতা ; দুই বাহুতে জলের মতো উচ্ছলতা, . শত কবির স্বপন . তব নয়ন ছেয়ে | তব নয়নে মরণ, তব চরণে মরণ !--- . তুমি শুনবে মেয়ে | . তুমি বলবে আমাকে ঢের মিথ্যে কথা, . আমি শুনবো, মেয়ে | তব স্বর্গের অর্ঘ্যের আমি দেবতা, তব হৃদয়-গগনে আমি তপন-যথা, তব হৃদয়-সাগরে চির-চঞ্চলতা--- . চোখে ফুটলো আলো . মোর নয়নে চেয়ে,--- ম্লান মোমের আলোয় মোরে বাসবে ভালো--- . তুমি লক্ষ্মী মেয়ে | তুমি মোমের আলোয় ভালোবাসবে মোরে--- . মোরা পড়বো প্রেমে, ভালো- বাসবো তোমায় আমি হৃদয় ভ’রে এক তারকা-ফোটা ঘন সন্ধ্যা ধ’রে, মোরা বাসবো, বাসবো ভালো পরস্পরে ; . দূর আকাশ থেকে . প্রেম আসবে নেমে | প্রেমে নাম ধ’রে ঘরে মোরা আনবো ডেকে, . মোরা পড়বো প্রেমে |