KHOKON

_

আমার বন্ধু বিনোদিয়ারে - জসীমউদ্দীন

বাংলা কবিতা
আমার বন্ধু বিনোদিয়ারে জসীমউদ্দীন আমার বন্ধু বিনোদিয়ারে প্রাণ বিনোদিয়া; আমি আর কতকাল রইব আমার মনেরে বুঝাইয়ারে; প্রাণ বিনোদিয়া। কি ছিলাম, কি হইলাম সইরে, কি রূপ হেরিয়া, আমি নিজেই যাহা বুঝলাম না সই, কি কব বুঝাইয়ারে; প্রাণ বিনোদিয়া। চোখে তারে দেখলাম সইরে! পুড়ল তবু হিয়া, আমার নয়নে লাগিলে আনল নিবাইতাম কাঁদিয়ারে; প্রাণ বিনোদিয়া। মরিব মরিব সইরে যাইব মরিয়া, আমার সোনা বন্ধুর রূপ দিও গরলে গুলিয়ারে; প্রাণ বিনোদিয়া। আগে যদি জানতাম বন্ধু যাইবা ছাড়িয়া, আমি ছাপাইয়া রাখতাম তোমার পাঁজর চিরিয়ারে; প্রাণ বিনোদিয়া। কাব্যগ্রন্থ: রঙিলা নায়ের মাঝি