KHOKON

_

আমার হৃদয়দ্বারে এসেছিল যারা - রাধারানী দেবী

বাংলা কবিতা
আমার হৃদয়দ্বারে এসেছিল যারা রাধারানী দেবী আমার হৃদয়দ্বারে এসেছিল যারা প্রার্থীরূপে বহুবার ঐশ্বর্য্য সম্মান ; ল’য়ে করপুটে কেহ - কেহ প্রেমগান রূপ যৌবনের অর্ঘ্য চরণে বা কারা। অনেকে চেয়েছে বন্ধু হয়ে আত্মহারা বিতৃষ্ণায় গেছে ভ’রে বারংবার প্রাণ সবারে করেছি তাই রূঢ় অপমান; গেছে ফিরে লাজে ক্ষোভে অভিমানে তারা। তাদের কাঙ্গালপনা অঞ্জলি প্রসার জাগাইত ঘৃণা মোর পণ্যবৃত্তি সম; দান করি বিনিময় প্রতিদান চাওয়া তুলিত বিরূপ করি অন্তর আমার। তুমি চাহ নাই কিছু দ্বারে এসে মম পূর্ণ হলো তাই তব অযাচিত পাওয়া।। - “সিঁথিমৌর” থেকে