বাংলা কবিতা
অতি নিরাপদ দেয়ালে
আবু জাফর ওবায়দুল্লাহ
যুদ্ধে যাহারা গর্তের অধিবাসী
যুদ্ধের শেষে তাহারাই সোচ্চার
অতি নিরাপদ দেয়ালে ইন্তাহার
শান্তি কপোত এবং ভালোবাসার।
যারা ভালোবাসে তাদের বাসতে দাও
উষ্ণ পশম মৃত্যুকে ভুলে থাক
যারা ঘৃণা করে তাদের সঙ্গী আমি
পোড়াব শান্তি এবং মনস্তাপ।
KHOKON