KHOKON

_

বিদায়ের শেষ চুম্বন - কায়কোবাদ

বাংলা কবিতা
বিদায়ের শেষ চুম্বন কায়কোবাদ বিদায়ের শেষ চুম্বন ( ১ ) আবার, আবার সেই বিদায়-চুম্বন, আলেয়ার আলো প্রায়, আঁধারে ডুবায়ে যায়, স্মৃতিটি রাখিয়া হায় করিতে দাহন! ( ২ ) বিদায়-চুম্বন, উভয়েরি প্রাণে করে অগ্নি বরিষণ, উভয়ে উভয় তরে, আকুলি ব্যাকুলি করে, উভয়েরি হৃদিস্তরে যাতনা-ভীষণ! এমনি কঠোর হায় বিদায়-চুম্বন! ( ৩ ) প্রণয়ের মধুমাখা প্রথম চুম্বনে, শুধু সুখ সমুল্লাস ; এতে ঘন হাহুতাশ, কেবলি যে বহে হায় উভয়েরি মনে! ( ৪ ) সে চুম্বনে এ চুম্বনে কি দিব তুলনা, সে স্বর্গের পরিমল, এ মর্তের হলাহল, তাহাতে উল্লাস, এতে কেবলি যাতনা! ( ৫ ) সে যে শরতের স্নিগ্ধ সুধাংশু-কিরণ, মুহুর্তে মাতায় ধরা, এ যে শুধু ক্লেশ ভরা বৈশাখের ঘন ঘোর ঝটিকা ভীষণ!