KHOKON

_

C.C.D - জয় গোস্বামী

বাংলা কবিতা
C.C.D জয় গোস্বামী ভরন্ত C.C.D থেকে বেরিয়ে এল প্রেমিক-প্রেমিকা... দেখামাত্র শ্বাস আটকে আসে! এখন নিশ্চয় সে-ও কোনও C.C.D-তে বসে তার নব্যপুরুষকে নিয়ে মোবাইলে ছবি তুলছে--- যেমন আমার ছবি তুলত একদিন দেখতে দেখতে আমার চোখের সামনে ভিড় করা C.C.D একটা হানাবাড়ি। সব আলো নিভে গেছে,আবছা অন্ধকার চারপাশে কেউ নেই----এমনকী ওয়েটারও নয় এক কাপ চা হাতে নিয়ে বসে আছি প্রেতরূপী আমি