বাংলা কবিতা
এপিটাফ
রফিক আজাদ
আগাগোড়া কোনো ব্যর্খ মানুষের এপিটাফ হয় ?
এপিটাফ তো লেখেন তাঁরা, যাঁরা খুব নামী-দামী,
আমার কবর হবে এমনো তো নিশ্চয়তা নেই;
সোমেশ্বরী কিংবা কোনো অজানা অনামী জলাশয়ে
ভাসবে এ লাশ - পচে-গলে হয়তো বা কোনোদিন
নদীতেই নিঃশেষিত । - অবিখ্যাত, হায় এপিটাফ !
ততোটা তো রোমান্টিক হবে না আমার সেই মৃত্যু-
নামী-দামী নই কোনো, নিতান্তই কৃষক সন্তান ।।
(কাব্যগ্রন্থঃ বিরিশিরি পর্ব । প্রকাশ কালঃ জানুয়ারী ১৯৯৯। প্রকাশকঃ অনন্যা)
KHOKON