KHOKON

_

অজ্ঞাতনামা এ কোন স্থানে - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

বাংলা কবিতা
অজ্ঞাতনামা এ কোন স্থানে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এ আমি কোথায় এলাম, এ কোন স্থানে! মরা চোখে মরে ছবি নিরাশার মধ্যাহ্নে ডানা ভাঙা গাংচিল খোঁজে নীড় সবুজের বুক জুড়ে জেগে আছে কান্নার ঝড়। শালিকের ভেজা ঠোঁটে কাঁপে সুর বেদনার ঝরাপাতা ধুয়াশায় মালা গাঁথে একাকী। কিশোরী ব্যাকুল এক ধূসর চোখে খুঁজে ফেরে খেলাঘরে পুতুলের বিয়ে খেলনা টিনের, রঙিন কাগজ, পাতা-বাঁশী, দুর্বা ঘাস জোনাকী। বুঝি তার জীবনের খেলাঘরে একাকী তেমনি খুঁজে ফেরে সবুজ পাতার হাসি। এ আমি কোথায় অচেনা পথে যে পথ চেনা ছিলো গভীর বিশ্বাসের মতো আপন হৃদয়ের মতো সে পথ সহজেই বিপথে হারিয়ে গ্যালো মরুভূমির মাঝে একটি সোনালি সবুজ গ্রাম অসংখ্য কান্নায় বিভক্ত হয়ে গ্যালো। সহজ হাসিগুলো রাতরাতি করুণ কান্না হয়ে গ্যালো মাত্র কটা দিনে। এ আমি কোথায় এলাম চিরচেনা-অচেনা স্থানে।