KHOKON

_

অলজ্জিত - কামিনী রায়

বাংলা কবিতা
অলজ্জিত কামিনী রায় কণ্ঠে মোর নাহি ফোটে সুর বীণা হাতে বাজে না মধুর কি দিয়া তুষিব সবে কি কাজে লাগিব ভবে এ শোচনা করো প্রভু দূর। আমারে গড়েছ নিজ হাতে আশিষ বরষি মোর মাথে যত কিছু তুমি গড় ভিন্ন মাপে, ছোট বড় বিচিত হয়েছে বিশ্ব তাতে। এ বিপুল বিচিত্র সংসারে সার্থক করিব আপনারে আসি নাই এ জগতে আর কারো মত হতে এ কথা স্মরিব বারে বারে। ক্ষুদ্র এই লজ্জা কি তাহাতে নদী, সিন্ধু, হ্রদে ও প্রপাতে যে পার্থক্য তার মাঝে যে মঙ্গল বিধি রাজে নিশা, সন্ধ্যা দিবা ও প্রভাতে সে শুভ বিধানে তব আমি ক্ষুদ্র রূপে রব অগণ্য নগণ্য জন সাথে। ব্যক্ত আমি বর আপনাতে অলজ্জিত তব দৃষ্টিপাতে যারা দীন, মৌন মুখে খাটে নিত্য দুঃখে-সুখে হাত দিয়া তাহাদের হাতে কথা কব সহজ ভাষাতে।