KHOKON

_

অনাহূত - যতীন্দ্রমোহন বাগচী

বাংলা কবিতা
অনাহূত যতীন্দ্রমোহন বাগচী পুঁতেছিলাম লতা একটি ঘরের কোণে, অযতনে। ভেবেছিলাম হয়তো তখন অকারণে, মনে-মনে- আপনা হতে যদিই তাতে ফুলটি ধরে, দু-দিন পরে,- কে আর আছে-দিব তুলে সমাদরে, কাহার করে? আপন বোঁটায় আপনা হতে ক্ষণিক হেসে, দিনের শেষে, মিলিয়ে যাবে এক নিমেষে হাওয়ায় ভেসে, ঝরার দেশে! আজকে দেখি অনাদরের কৌতূহলে, রৌদ্রে জলে, সেই লতাটিই ঘরটি ছেয়ে লতিয়ে চলে ফুলে-ফলে! মৌমাছিরা কাছ ছাড়ে না মধুর আশে, ফুলের বাসে, টুনটুনিরা বাঁধছে বাসা পাতার পাশে লতার ফাঁসে; ঘর জুড়ে আজ যাওয়া-আসা প্রণয়-ভাষা চলছে খাসা! ভাঙা বুকে জুট্ল এ কোন্ দু-কূল-ভাসা ভালোবাসা!