KHOKON

_

অনিদ্রার শোকচিহ্ন - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

বাংলা কবিতা
অনিদ্রার শোকচিহ্ন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ বুকের ভেতরে এই ঝড় তুমি জানবে না, নিরুপায় ধংশের মাঝে কেন এই স্বেচ্ছাদহনে অনায়াসে স্বপ্নের সরল সংসারখানা ভেঙে ফেলি! তুমি জানবে না, একখন্ড মেঘের জন্যে কী বিশাল মরুভূমি অভ্যন্তরে তুমুল সাইমুমে বিশটি চৈত্রের নিচে পুড়ে যায় অক্ষম ক্ষোভে! এই চোখ দেখে তুমি বুঝবে না, কতোটা ভাঙনের চিহ্ন জীবনের কতোটা পরাজয় ছুঁয়ে তার বেড়েছে বয়সের মেধা। অভিমানে কন্ঠ বুঝে আসে, নিরপরাধ বাসনার চোখে স্বচ্ছ কাচের মতো জ’মে থাকে জল, টলমল— তবু ঝরে না কখনো… শরীরে ঘামের ঘ্রানে শুধু কেটে যায় বেলা, ক্লান্তিগুলো খুলে-খুলে আগামীকে বলি : জননীর অপেক্ষা নিয়ে কতোটুকু রেখেছো আমার পৌষে নবান্নের মতো কতোটুকু সুস্থির নিশ্চয়তা? পরাজয় ক্ষত বুকে উবু হয়ে প’ড়ে থাকা রাতের শরীরে গ্লানির ক্ষরনে ভেসে যায় চাঁদের করুণ অবয়ব তবু তুমি কিছুই জানো না— এশিয়ার রাত জানে কতোটুকু অনিদ্রার শোক জীবনের দুইচোখে বেড়ে ওঠে ভয়ানক কঠিন আক্রোশে!