KHOKON

_

অসময় - মোহাম্মদ রফিকউজ্জামান

বাংলা কবিতা
অসময় মোহাম্মদ রফিকউজ্জামান ক্রসফায়ারের এক দুর্নাম শিকার হয়ে ফজর বয়াতি চিৎপাত পড়ে আছে ডোবার জঙ্গলে - শুধু তার বাম পা'টা ঝোপে বেঁধে ঊর্ধ্বমুখী ঔদ্ধত্যের লাথি হয়ে আছে কারো দিকে, এপার-ওপার ছিদ্র মগজ সাঁতার দিচ্ছে না এখন তার তর্জা কিংবা বিচারগানের কোনো ধারা-- যদি দিতো - তবে কি তা জমাট রক্তের গন্ধ শুঁকে খুঁজে পেতো কারো পাপ - এবং সে বাজিয়ে দোতারা শোনাতো তর্জার ছন্দে কার হিংস্র বুকের সিন্দুকে জমে আছে পাপ-লোভ-পোশাকি বারুদ-ক্রোধ-ঘৃণা না - এখানে গান নেই - এমনকি নেই কোনো ক্রন্দন বিলাপ ফজর আলীর মতো মৃত চোখে চেয়ে সদ্য-বিধবা সখিনা রিমান্ডের কথা শোনে - বোঝে না এ তার না-কি সময়ের পাপ