KHOKON

_

অক্সি-এসিটিলিনের শিখা - নির্মলেন্দু গুণ

বাংলা কবিতা
অক্সি-এসিটিলিনের শিখা নবারুণ ভট্টাচার্য হাজার হাজার কোটি শব্দের ভিড়ে মিশে-যাওয়া তোমার নাম টন টন অন্ধকারের ভিতর থেকে মুহূর্তের মধ‌্যে জ্বলে উঠলো কম্পিউটারের রূপালি পর্দায়, যেন অক্সি-এসিটিলিনের শিখা। আর তা দেখামাত্র আমি অপেক্ষমাণ প্রেমিক-পতঙ্গের মতো মুহূর্তে ঝাঁপিয়ে পড়লাম তোমার ঐ অগ্নিজ্বলা নামের ভিতরে। অমরত্ব অর্জনের পথে আমার আর কোনো বাধাই থাকল না। (কাব্যগ্রন্থঃ আনন্দউদ্যান, ১৯৯৫)