বাংলা কবিতা
অগ্নিশিখা - রক্তাক্তহৃদয়
শক্তি চট্টোপাধ্যায়
বাগান এখন দেয় চন্দ্রমল্লিকার উপহার।
ডালিয়া ফোটেনি আজো, ছোটো গাছপালা হয়ে আছে।
আরও কিছুদিন যদি শীত থাকে সে- কামনা করি—
তাহলে ডালিয়া ফুটবে , ফুটবে ফুল দুচার মরসুমী,
এখন বিদেশ থেকে আনা লিলি পাতা বিছিয়েছে—
কিছুদিন পরে ফুল ; গ্লাডিওলি এখনো ফুটলো না।
না ফুটুক , বসন্তবাতে অগ্নিশিখা রাস্তার দুপাশে—
আকাশে ছড়িয়ে ডানা ফুটে আছে রক্তাক্ত হৃদয়!
কাব্যগ্রন্থ
'কিছু মায়া রয়ে গেল'
মার্চ ১৯৯২
KHOKON