KHOKON

_

অঙ্গুরী তোর, হিরণ্য জল - শক্তি চট্টোপাধ্যায়

বাংলা কবিতা
অঙ্গুরী তোর, হিরণ্য জল শক্তি চট্টোপাধ্যায় তোমার হাত ছুঁয়েই আমি ঠান্ডা জলের স্পর্শ পেলাম বিদায় নেবার অনেক আগে কিছুক্ষন কি হেসেছিলাম? তুমিই জানো - দূরত্ব আর মুখবোজা শাঁস পড়ে রয়েছে মধ্যে আমার। তবু চলেছে সময় বহে, সভ্যতা নীল, পক্ষী ভালো বিশ্বাসিনী রাত্রি আমার এমনি কালো দুহাত ঘুঘু ছড়িয়ে আছে হৃদয় জুড়ে আর কিছু নয় - আর যা আছে নীল পাথুরে অঙ্গুরী তোর, হিরণ্য জল, মন্দ - ভালো! (কাব্যগ্রন্থ: অঙ্গুরী তোর, হিরণ্য জল)