Sukanta Bhattacharya

Poet

সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya) (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়। পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন। সুকান্তের বাল্যশিক্ষা শুরু হয় কলকাতার কমলা বিদ্যামন্দিরে; পরে তিনি বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুলে ভর্তি হন এবং ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত হওয়ায় তাঁর আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। ১৯৪৪ সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। এ বছর আকাল নামক একটি সংকলনগ্রন্থ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য: ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), ঘুম নেই (১৯৫৪), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তাঁর রচনাবলি প্রকাশিত হয়। সুকান্ত ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পিসঙ্ঘের পক্ষে আকাল (১৯৪৪) নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। সুকান্তের সাহিত্য-সাধনার মূল ক্ষেত্র ছিল কবিতা। সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ তাঁর কবিতার প্রধান বিষয়বস্ত্ত। তাঁর রচনাকর্মে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বাণীসহ শোষণহীন এক নতুন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে। রবীন্দ্রোত্তর বাংলা কবিতার বৈপ্লবিক ভাবধারাটি যাঁদের সৃষ্টিশীল রচনায় সমৃদ্ধ হয়েছে, সুকান্ত তাঁদের অন্যতম। তাঁর কবিতার ছন্দ, ভাষা, রচনাশৈলী এত স্বচ্ছন্দ, বলিষ্ঠ ও নিখুঁত যে, তাঁর বয়সের বিবেচনায় এরূপ রচনা বিস্ময়কর ও অসাধারণ বলে মনে হয়। ১৯৮৭ সালের ১৩ মে কলকাতায় তাঁর মৃত্যু হয় । (উৎস: উইকিপিডিয়া)

আরও পড়ুন
1 অভি কিশোরের ছড়া 2 অন্বৈয 3 অনন্যোপায় 4 অনুভব 5 অবৈধ 6 অভিবাদন 7 অলক্ষ্যে 8 অসহা দিন 9 আগামী 10 আগ্নেয়গিরি 11 আজব লড়াই 12 আজিকার দিন কেটে যায় 13 আঠারো বছর বয়স 14 আমরা এসেছি 15 আমার মৃত্যুর পর 16 আলো-অন্ধকার 17 আসন্ন আধারে 18 ইউরোপের উদ্দেশে 19 উদ্বাক্ষণ 20 উদ্যোগ 21 এই নবান্নে 22 এক যে ছিল 23 একটি মোরগের কাহিনী 24 একুশে নভেম্বর: ১৯৪৬ 25 ঐতিহাসিক 26 কনভয় 27 কবিতার খসড়া 28 কবে 29 কলম 30 কাশ্মীর 31 কৃষকের গান 32 খবর 33 খাদ্য সমস্যার সমাধান 34 গান 35 গীতিগুচ্ছ-১ 36 গীতিগুচ্ছ ২ 37 গীতিগুচ্ছ-৩ 38 গোপন খবর 39 ঘুমভাঙার গান 40 চট্টগ্রামঃ ১৯৪৩ 41 চরমপত্র 42 চারাগাছ 43 চিরদিনের 44 চিল 45 চৈত্রদিনের গান 46 ছাড়পত্র 47 ছুরি 48 জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী 49 জনযুদ্ধের গান-৯ 50 জনরব 51 জবাব 52 জাগবার দিন আজ 53 জ্ঞানী 54 ঠিকানা 55 ডাক 56 তরঙ্গ ভঙ্গ 57 তারুণ্য 58 দিকপ্রান্তে 59 দিনবদলের পালা 60 দুরাশার মৃত্যু 61 দুর্মর 62 দেওয়ালী 63 দেওয়ালী 64 দেবদারু গাছে রোদের ঝলক 65 দেশলাই কাঠি 66 দেয়ালিকা 67 নব জ্যামিতির ছড়া 68 নিবৃত্তির পূর্বে 69 নিভৃত 70 পঁচিশে বৈশাখের উদ্দেশে 71 পটভূমি 72 পার 73 পরাভয 74 পরিখা 75 পরিচয় 76 পরিবেশন 77 পরিশিষ্ট 78 পুরনো ধাঁধা 79 পূর্বাভাস 80 পৃথিবীর দিকে তাকাও 81 প্রতিদ্বন্দ্বী 82 প্রথম বার্ষিকী 83 প্রস্তুত 84 প্রার্থী 85 প্রিয়তমাসু 86 ফসলের ডাকঃ ১৩৫১ 87 বিক্ষোভ 88 বিদ্রোহের গান 89 বিবৃতি 90 বিভীষণের প্রতি 91 বিয়ে বাড়ির মজা 92 বুদ্‌বুদ মার 93 বৈশম্পায়ন 94 বৈশম্পায়ন 95 বোধন 96 ব্যর্থতা 97 ব্ল‍্যাক মার্কেট 98 ভবিষ্যতে 99 ভারতীয় জীবনদ্রাণ-সমাজের মহাপ্রয়াণ উপলক্ষে শোকোচ্ছ্বাস 100 ভাল খাবার 101 ভেজাল 102 মজুরদের ঝড় 103 মণিপুর 104 মধ্যবিত্ত-৪২ 105 মহাত্মাজীর প্রতি 106 মার্শাল তিতোর প্রতি 107 মীমাংসা 108 মুক্ত বীরদের প্রতি 109 মুহূর্ত (ক) 110 মুহূর্ত (খ) 111 মৃত পৃথিবী 112 মৃত্যুজয়ী গান 113 মেজদাকে: মুক্তির অভিনন্দন 114 মেয়েদের পদবী 115 রবীন্দ্রনাথের প্রতি 116 রবীন্দ্রনাথের প্রতি 117 রানার 118 রেশন কার্ড 119 রোম 120 রোমঃ ১৯৪৩ 121 রৌদ্রের গান 122 লেনিন 123 শত্রু এক 124 সব্যসাচী 125 সহসা 126 সিঁড়ি 127 সিগারেট 128 সিপাহী বিদ্রোহ 129 সুচিকিৎসা 130 সুতরাং 131 সুহৃদবরেষু 132 সূচনা 133 সেপ্টেম্বর ৪৬ 134 স্বতঃসিদ্ধ 135 স্বপ্নপথ 136 স্মারক 137 হদিশ 138 হে পৃথিবী 139 হে মহাজীবন 140 ১লা মে-র কবিতা 141 ১লা মে-র কবিতা '৪৬ 142 ১৯৪১ সাল
হোম খুঁজুন
নোটিশ প্রোফাইল