Abid Anwar

Poet

আবিদ আনোয়ার (জন্ম: ২৪ জুন, ১৯৫০) বাংলাদেশের একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার, ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি। তিনি রাষ্ট্রপতি পদকও লাভ করেন। জীবনবৃত্তান্ত জন্মস্থান ও জন্মতারিখ : গ্রাম-চর আলগী, কটিয়াদী, কিশোরগঞ্জ, ২৪শে জুন ১৯৫০। পিতা : মোহাম্মদ আজিমউদ্দিন; মাতা : হাসিনা বেগম। শিক্ষা : মাধ্যমিক : কটিয়াদী হাই স্কুল (১৯৬৬); উচ্চ মাধ্যমিক : ঢাকা কলেজ (১৯৬৮); স্নাতক সম্মান (রসায়ন শাস্ত্র) : ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭১); স্নাতকোত্তর (থিসিস, রসায়ন শাস্ত্র) : ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭২); স্নাতকোত্তর (থিসিস, সাংবাদিকতা) : ইউনিভার্সিটি অব মিসৌরী-কলাম্বিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৮৭)। পেশা : সাংবাদিকতা ও চাকরি। সম্পাদক, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), মহাখালী, ঢাকা। মুক্তিযুদ্ধে অবদান আবিদ আনোয়ার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের বিহারে অবস্থিত চাকুলিয়া ক্যাম্প থেকে বিশেষ কমান্ডো হিসেবে প্রশিক্ষণ নিয়ে ৩ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। কিশোরগঞ্জ এলাকায় ধূলদিয়া রেলসেতু অপারেশন এবং ভাঙা সেতুর পাড়ে পরবর্তী যুদ্ধ পরিচালনায় তিনি প্রভূত সাফল্য প্রদর্শন করেন। কিশোরগঞ্জ মহকুমা মুক্তিযোদ্ধা ক্যাম্পের প্রথমে সহাধিনায়ক, এবং শেষে পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব পান। এ কাজে তার পূর্বসূরী ছিলেন পর্যায়ক্রমে ক্যাপ্টেন মতিউর রহমান ও লেফটেন্যান্ট সাদেক। (উৎস: উইকিপিডিয়া)

আরও পড়ুন
অভিযাত্রীর খেরোখাতা অষ্টক ৩: কোথাও পুড়ছে কিছু অ্যাকুরিয়াম আনারকলির সঙ্গে একদিন। আপন দর্পণে আবিদ আনোয়ার (১৯৫০-7) আমি কার খালু ঈগল ও ঈশ্বর উত্তরপুরুষ উত্তরাধুনিক বৃষ্টিপাত এক উলুকুলু চিত্রকরকে দেখে এলিয়টকে চৌদ্দপঙক্তি কদম মাঝির স্বগতোক্তি কবলিত মানচিত্র কবি কবি ও কবিতার পৃষ্ঠপোষকদের প্রতি কবিতাকে বিদায় জানাবার মুহূর্তে কার্যकारण কালের অদৃশা কামড় কীর্তনের আসরে একদিন কোথায় বাপু যাই কোলাজ খণ্ডাংশের মালিকানা গোলকধাঁধা গ্যাস-কাহিনী ঘোর কেটে গেলে চোখেই তোমার মঙ্গা জনৈক মাকড়ের কাছে প্রার্থনা জাতিসংঘে কথা বলতে চাই। জৈবনিকতা ডিশ এন্টেনার নারীগণ ডুবে যেতে যেতে তবলা আবিষ্কার দুই যোদ্ধার কাহিনী দেবী-না-মানবী কিছু নেই মনে নারান্দির নূরী পাগলি নিঝুমদ্বীপের মৎস্যকন্যা কাঁদে নূহ নবীর কাছে একটি সওয়াল পাথরে গজানো ফুল প্রতিযোগ প্রতিশোধ প্রত্নরমণী ফল্গুধারা নীরবে বয় ফেলু মিয়ার পরাবাস্তব বনানী গোরস্থানে বেঙ্গমা-বেঙ্গমী সংলাপ বসবাস বাইশের লাল ঘোড়া বিচুর্ণিভূত স্বপ্নের ছাই বিপ্রিলব্ধ প্রেমিকের সংলাপ বিস্রস্ত মেঘদূত বৃত্রাসুরবধ কাব্য বেষ্টনী ভূত-পেত্নী নিজেই যখন বদ্যি ভ্রমণ-বৃত্তান্ত মশা সমাবেশে নর্দমারাজ মিউটেশন মৃত্যু আমার কালো যমজ মেটামরফসিস ম্যাটাডোর যা তুই ফিরে যা পাখি যার কখনো মরণ নাই রমিজের বন্ধ্যা কুকুরী রোল কল শহীদ নূর হোসেন: অমর ভাস্কর নাকি ভাস্কর্য নিজেই শিশু-কিশোর-বুড়োতোষ ইন্টারমিডিয়েট সনাক্ত-চিহ্ন সন্ন্যাসীরা গাজন থামা সমগ্র কোথায় তুমি? সমুদ্রের প্রতি বামন সাদা আঁধার সুন্দরালি'র যৌথ অবচেতন হরিপদ'র দিনরাত্রি ১৪০০ সাল
হোম খুঁজুন
নোটিশ প্রোফাইল